Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩১ pm ০৬, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

রাজধানীর গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।

বুধবার (৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পরবর্তী শুনানির জন্য আগামী ২৮ জুন তারিখ নির্ধারণ করেন।

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৬ এপ্রিল শুনানির তারিখ ছিল, যা পরে ৬ মে নির্ধারণ করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আবারও তা পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হলো।

মামলার নথি অনুযায়ী, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য। অন্যদিকে সরদার মোশাররফ হোসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা ছিলেন।

দুদক সূত্রে জানা যায়, রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল মামলাটি দায়ের করা হয়। পরে ১৮ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Tags: টিউলিপফ্ল্যাটরাজধানী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গৌরীপুরে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের দাবি
  • ময়মনসিংহে কওমি মাদরাসার শিক্ষক ধর্ষণ মামলায় গ্রেপ্তার
  • ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • গৃহশ্রমিক ও লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষের অধিকার নিশ্চিতে র‌্যালি
  • চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম