যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত অবস্থায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে বিশেষ মরণোত্তর সম্মাননা জানাতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাঁদের এই ডিগ্রি প্রদান করা হবে।
মঙ্গলবার (৫ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। চিঠিতে জানানো হয়:
সমাবর্তনে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করবেন।
এটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের মেধা ও স্মৃতির প্রতি এক বিরল শ্রদ্ধাঞ্জলি। স্থানীয় সময় আজ বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ৭ মে বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। ৯ মে দুবাই হয়ে সকাল ৮টা ৪০ মিনিটে তাঁর মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
নিহত জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন এবং ইউএসএফ-এ ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ছিলেন।
গত ১৬ এপ্রিল তাঁরা নিখোঁজ হন। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে আবর্জনা ফেলার ব্যাগে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে ইতিমধ্যে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় এই নৃশংস হত্যাকাণ্ডের অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।

