সাতক্ষীরা জেলায় মঙ্গলবার (৫ মে) থেকে স্থানীয় জাতের গোপালভোগ, গোবিন্দভোগসহ বিভিন্ন জাতের আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
সকালে সদর উপজেলার ফিংড়ি এলাকার গাজীর বাগানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।
চাষিরা জানিয়েছেন, এ বছর আমের উৎপাদন ভালো হয়েছে এবং ফলনও বাম্পার হয়েছে। তবে তারা আশা করছেন, বাজারে ন্যায্য দাম পাওয়া গেলে ভালো লাভ হবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করে আম বাজারজাত করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে নিরাপদ ও বিষমুক্ত আম বাজারে সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

