Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩২ pm ০৪, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় এলজি, ইয়াবা ও গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে, গতকাল রোববার রাত ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় মাদক কারবারি আলমগীরের বাড়িতে ও আরেকটি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেরার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হানিফ সিকদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুস শহীদ স্বপন (৫০), একই ওয়ার্ডের জসিম উদ্দিনের বাড়ির মৃত আবু তাহেরের ছেলে ওসমান গনি ওরফে সেলিম (৪৫), চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মুরগি ব্যাপারী বাড়ির আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) ও বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মো. আজাদ হোসেন স্বপন (৪০)। তবে তাৎক্ষণিক অপর দুজনের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরও ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্বপন চরবালুয়ার শাহীন বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে। তিনি চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলার ৮নম্বর আসামি।

ওসি মোহাম্মদ.নুরুল হাকিম আরও বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুরের সীমান্তে এক মাদক ব্যবসায়ী আটক
  • গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
  • শেরপুরে বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের
  • বিকল্প কৃষি উদ্যোগ সম্প্রসারণে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
  • জয়পুরহাটে যৌথ অভিযানে ৫১ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম