Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় পুলিশের উদ্যোগে সড়কে রাখা বালু অপসারণ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৭ pm ০১, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সড়কের ওপর বালু ফেলে রাখার কারণে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে অভিযান চালিয়ে সড়ক থেকে বালু অপসারণ করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণপাড়া থানাধীন মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর বেড়িবাঁধ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর রাখা বালু সরিয়ে নেয়, ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বালু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সড়কের ওপর বালু রেখে আসছিলেন। এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটত এবং প্রায়ই দুর্ঘটনা ঘটত। বিশেষ করে রাতে চলাচলের সময় ঝুঁকি আরও বেড়ে যেত।

অভিযানের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন এবং পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, সড়কটি এখন আগের তুলনায় অনেক নিরাপদ হয়েছে।
এ বিষয়ে ওসি মো. ফারুক হোসেন বলেন, “এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জনস্বার্থে সড়ক থেকে বালু অপসারণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
এ অভিযানে সহযোগিতা করা সকলকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রমিকদের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করার দাবি বাবলুর
  • দুর্গম পাহাড়ে নেই শিক্ষার আলো, সাথে বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
  • টাঙ্গাইলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • মির্জাপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
  • বরগুনায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম