Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৮ pm ০১, মে ২০২৬
in অন্যান্য
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কের ঠাইলা-ঠাকুরভোগ অংশের কাজ বাস্তবায়ন করছে ‘মেসার্স মমিনুল হক, এম এ ওয়াহেদ জেবি’ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান| কাজ চলাকালীন সময়ে কাজের সাইট থেকে দিন দুপুরে নির্মাণ করা সিসি ব্লক চুরি হয়েছে |

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশন (এলজিইডি) সূত্রে জান যায়, ২০২৪-২৫ অর্থ বছরে ৯ কোটি ৭৭ লক্ষ ৭৫ হাজার ৪৬ টাকা ব্যয়ে ২ হাজার ৬শত মিটার মাটি সহ আরসিসি ঢালাই সড়ক ও সাইট প্রটেকশন ওয়াল ও সিসি ব্লক রাস্তার কাজ পায় ‘মেসার্স মমিনুল হক, এম এ ওয়াহেদ জেবি’ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান|

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের টাইলা গ্রাম হতে ঠাকুরভোগ গ্রামের আশ্রয় কেন্দ্র পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠান ব্যাপক ভাবে কর্মজজ্ঞ চালিয়েছেন| ঠাকুরভোগ আশ্রয় কেন্দ্রের মাঠে সড়কের কাজের জন্য ৬০ হাজার সিসি ব্লক নিমার্ণ করে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান| সিসি ব্লকের এলাকায় কিছু ব্লক চুরির প্রমাণ দেখা যায়| ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু ব্লক|

ঠিকাদারী প্রতিষ্ঠানের ˆনশপ্রহরী ঠাকুরভোগ গ্রামের মৃত দিলোয়ার খার ছেলে আনোয়ার খা জানান, মঙ্গলবার বিকাল ৫টায় আমি আশ্রয় কেন্দ্রের কিছু দূরে ছিলাম, এই সুযোগে গ্রামের মতলিব মিয়ার ছেলে আলী হোসেন তার মসাহিদ্রা গাড়ি দিয়ে অনেক সিসি ব্লক নিয়ে যেতে দেখি| থাকে পেছন থেকে ডাকার পরও সে আমার ডাকে সাড়া দেয়নি| পরে দৌড়ে এসে দেখি আশ্রয় কেন্দ্রের মাঠে থাকা অনেক সিসি ব্লক নিয়ে গেছে| পরে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে আমি অবগত করি|

ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার কনক দত্ত জানান, আমাকে ˆনশপ্রহরী জানানোর পরে আশ্রয় কেন্দ্রের মাঠে গিয়ে দেখি আামার প্রায় ৪-৫ হাজার সিসি ব্লক চুরি করে নিয়ে গেছে আলী হোসেন| পরে এলাকার সবাইকে আমি অবগত করেছি| এর আগেও আমার কাজের সাইট থেকে ১ টন রড ও মাহিদ্রা গাড়ির ব্যাটারী চুরি হয়েছে| আমাদের ধারণা সব গুলো চুরি এক ব্যক্তিই করেছে| আমি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রকৃয়া চালিয়ে যাচ্ছে| শান্তিগঞ্জ থানায় রাতেই মামলা দায়ের করবো|

চুরির ঘটনায় অভিযোক্ত আলী হোসেন পিতা ঠাকুরভোগ গ্রামের মতলিব মিয়া জানান, আমার ছেলে হাওরে মানুষের কাটা ধান তার গাড়ি দিয়ে আনা নেওয়া করছে, তার কাছে কোন মোবাইল বা যোগাযোগ করার মতো কিছু নেই| সে আশ্রয় কেন্দ্র থেকে ৫০-৬০টি সিসি ব্লক নিয়ে হাওরের কাদা মাটিতে দিয়েছে| তার গাড়ি কাদা মাটিতে আটকে যায়| তাই সে এখান থেকে সিসি ব্লক নিয়ে ধান আনতে সহায়তা করছে মানুষকে|

উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম জানান, ঠিকাদারের লোকজন আমাকে অবগত করেছেন, তাদের কাজের সাইট থেকে ব্যাপক সিসি ব্লক চুরি হয়ছে| আমি লোক পাঠিয়ে বিষয়টি যাচাই করেছি| তারাও সত্যতা পেয়েছেন| ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আইন ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি| ##

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রমিকদের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করার দাবি বাবলুর
  • দুর্গম পাহাড়ে নেই শিক্ষার আলো, সাথে বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
  • টাঙ্গাইলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • মির্জাপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
  • বরগুনায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম