Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প”-এর আওতায় মোবাইল কোর্ট

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৭ pm ৩০, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার , আব্দুস সালাম মোল্লা:

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প”-এর আওতায় ফরিদপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার ফরিদপুর-মাগুরা মহাসড়কের বদরপুর-সালথা রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৭টি পরিবহনকে ৭টি মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম, দীপ্ত চক্রবর্ত্তী, দেব কুমার পাল ও এস. এম. মাহবুব বিন বাছেদ।

প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন। আইনশৃঙ্খলা রক্ষায় ফরিদপুর সদর থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর আগে শব্দ দূষণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল
  • হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি
  • কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন কৃষিতে উৎপাদন বিপ্লবের আহ্বান
  • বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম