মোঃ আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধধি:
” আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন ” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের সহযোগিতায় ও পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এতে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন, পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল গফুর সহ বিভিন্ন পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুস্ঠিত হয়।
পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল গফুর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন, দেশ উন্নয়ন সংস্থার পরিচালক জহিরুল ইসলাম, বা’পার পঞ্চগড় জেলা শাখার সাধারণ সস্পাদক আজাহারুল ইসলাম জুয়েলসহ প্রমুখ।

