জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রী এবং বিশেষ দূত সুজুকি নরিকাজুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে। দুই দেশের মধ্যে কৃষি খাতে সহযোগিতা বাড়ানো, আধুনিক প্রযুক্তি বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, কৃষি ও মৎস্য খাত সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

