Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তিযুদ্ধকে জুলাই অভ্যুত্থানের সাথে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫২ pm ২৮, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা অন্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের ঘটনাকে তুলনা করা ইতিহাসের অবমূল্যায়নের শামিল।

ফজলুর রহমান বলেন, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবা কিংবা হিমালয়ের সঙ্গে টিলার তুলনা যেমন অসংগত, তেমনি মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই অভ্যুত্থানের তুলনাও অনুচিত। তার ভাষায়, এতে মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও গৌরবকে খাটো করা হয়।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নিজের রাজনৈতিক অবস্থানের কথা তুলে ধরে কিশোরগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলটির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন। ২০২৩ সালের ২৮ অক্টোবরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সেদিন বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল।

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনার বিরোধিতা করেছে, তারা কখনও জনগণের সমর্থনে জয়ী হতে পারবে না।

এ সময় নিজ নির্বাচনী এলাকার সমস্যার কথাও তুলে ধরেন ফজলুর রহমান। তিনি বলেন, হাওর অঞ্চলে অতিবৃষ্টিতে প্রতি বছর ফসলহানির ঘটনা ঘটছে। এসব এলাকার উন্নয়নে ৩৫ জেলা নিয়ে পৃথক একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দেন তিনি।

Tags: অভ্যুত্থানজুলাইফজলুর রহমানমুক্তিযুদ্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষা ও গণমাধ্যম সংস্কারে জোর: সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
  • ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি
  • কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ীর হামলা
  • জাককানইবিতে এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের দাবি জোরালো
  • চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম