Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৯ pm ২৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

শাহরিয়ার কবির,পাইকগাছা খুলনা প্রতিনিধি:

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের শুরুতে আদালত চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যা সাধারণ মানুষের মাঝে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

র‍্যালি শেষে আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আককাছ আলি।

সেরেস্তাদার ইকরামুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন আইনজীবী মোজাফফর হাসান, প্রধীশ হালদার, শফিকুল ইসলাম কচি, এফএমএ রাজ্জাক, বেলাল উদ্দিন, রেহেনা পারভীন, রাশনা শারমিন আঁখি এবং রোভার গার্ল বৃষ্টি সাধু।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সেবা সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

দিবসটি সফলভাবে পালনে সার্বিক সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস সংস্থা।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • র‍্যাবের অভিযানে মৌলভীবাজারে ১৫ কেজি গাঁজাসহ ৩ জন আটক
  • লালমনিরহাটে ৬১১ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
  • মির্জাপুরে বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে টিন কেটে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
  • বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই: মার্কিন রাষ্ট্রদূত
  • নিউইয়র্কে প্রথমবারের মতো উড়লো বৈদ্যুতিক ট্যাক্সি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম