Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

র‍্যাব-১৩ এর অভিযানে পলাতক আসামি ও এক মাদক বিক্রেতা গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৩ pm ২৭, এপ্রিল ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

র‌্যাবের অভিযানে লালমনিহাট কালীগঞ্জ থানার মাদক মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ হানিফ মিয়া (৪০) গাজীপুর হতে গ্রেফতার হয়।

মোঃ হানিফ মিয়া  কালীগঞ্জ থানার, কিশামত মাদাতী এলাকার মৃত গোলাপ উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬/০৪/২০২৬ তারিখ বিকাল ০৪.৩০ টায় সদর কোম্পানী, রংপুর এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার বাসন থানাধীন বাইপাস পেয়ারা বাগান চায়না মার্কেট এর সামনে অভিযান পরিচালনা করে মোঃ হানিফ মিয়া কে গ্রেফতার করতে সক্ষম হয়।

মোঃ হানিফ মিয়া, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার জিআর নং ৪৪০/০৪, সেশন-৩৪৬/০৪, প্রসেস নং-৩৭০, তারিখ- ২০/১১/২০২৬ ইং মাদক মামলার ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। তাকে লালমনিরহাটের  কালীগজ্ঞ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের অপর এক অভিযানে, ৯৮ (আটানব্বই) বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) সিরাপ সহ মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম (৩৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়। মোঃ রবিউল ইসলাম আদিতমারী থানার তালুকদুলালী এলাকার শাহজাহান আলীর ছেলে।

র‌্যাব জানায়, ২৭/০৪/২০২৬ তারিখ রাত ০৩.৫০টায়  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির উঠানে থেকে মোঃ রবিউল ইসলাম মাদক সহ আটক করে। এ সময় তার হাতে থাকা একটি হলুদ রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতরে থাকা ৯৮ (আটানব্বই) বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) সিরাপ জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা কলেজে চলছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম
  • এক দিনের বৃষ্টিতেই ব্রাহ্মণপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তি
  • টাঙ্গাইল সদরে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ৪ জন
  • এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স ২৭১ কোটি ডলার ছাড়াল
  • নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক; সিএনজি জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম