লালমনিরহাট প্রতিনিধি:
র্যাবের অভিযানে লালমনিহাট কালীগঞ্জ থানার মাদক মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ হানিফ মিয়া (৪০) গাজীপুর হতে গ্রেফতার হয়।
মোঃ হানিফ মিয়া কালীগঞ্জ থানার, কিশামত মাদাতী এলাকার মৃত গোলাপ উদ্দিনের ছেলে। র্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬/০৪/২০২৬ তারিখ বিকাল ০৪.৩০ টায় সদর কোম্পানী, রংপুর এবং র্যাব-১, সিপিসি-১, উত্তরা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার বাসন থানাধীন বাইপাস পেয়ারা বাগান চায়না মার্কেট এর সামনে অভিযান পরিচালনা করে মোঃ হানিফ মিয়া কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মোঃ হানিফ মিয়া, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার জিআর নং ৪৪০/০৪, সেশন-৩৪৬/০৪, প্রসেস নং-৩৭০, তারিখ- ২০/১১/২০২৬ ইং মাদক মামলার ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। তাকে লালমনিরহাটের কালীগজ্ঞ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের অপর এক অভিযানে, ৯৮ (আটানব্বই) বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) সিরাপ সহ মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম (৩৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়। মোঃ রবিউল ইসলাম আদিতমারী থানার তালুকদুলালী এলাকার শাহজাহান আলীর ছেলে।
র্যাব জানায়, ২৭/০৪/২০২৬ তারিখ রাত ০৩.৫০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির উঠানে থেকে মোঃ রবিউল ইসলাম মাদক সহ আটক করে। এ সময় তার হাতে থাকা একটি হলুদ রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতরে থাকা ৯৮ (আটানব্বই) বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) সিরাপ জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

