Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে বজ্রপাতে দুই জন নিহত

Bangla FMbyBangla FM
১১:১৪ pm ২৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক যুবক ও এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এসব ঘটনা ঘটে। রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামে বজ্রপাতে হাসান আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে।স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের ফসলের মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন হাসান আলী। পরে তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, বজ্রপাতে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অফিস থেকে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

অন্যদিকে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

একই দিনে জেলার দুই উপজেলায় বজ্রপাতে দুইজনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: বজ্রপাতবিশেষ নিউজসিরাজগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষক প্রত্যাহার
  • জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নরসিংদীর রোমান মিয়া
  • আক্কেলপুরে পুলিশকে মারধর ও বদলির হুমকি: বাবা-ছেলে গ্রেপ্তার
  • আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোর
  • সিরাজগঞ্জে বজ্রপাতে দুই জন নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম