Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়েহ কে?

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৩ pm ২৫, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া হিশাম আবুগারবিয়েহকে ঘিরে নতুন নতুন তথ্য সামনে আসছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ২৬ বছর বয়সী এই মার্কিন নাগরিককে পুলিশ দীর্ঘদিনের অপরাধমূলক ইতিহাস থাকা একজন অভ্যাসগত অপরাধী হিসেবে বিবেচনা করছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক সহিংসতা ও পারিবারিক নির্যাতনের অভিযোগ ছিল বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। লিমনের সাবেক রুমমেট হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

তদন্তে আরও জানা যায়, নাহিদা বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে তার বাসা থেকে সংগৃহীত ডিএনএ নমুনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে পুরো ঘটনার বিস্তারিত ও মরদেহ উদ্ধারের বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।

গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। টাম্পার উত্তরে নিজ বাসায় পারিবারিক সহিংসতার অভিযোগে পুলিশ গেলে হিশাম নিজেকে অস্ত্রসহ ঘরের ভেতর আটকে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে বিশেষ ইউনিট সোয়াট টিমকে ডাকা হয়। দীর্ঘ সময়ের পর তিনি আত্মসমর্পণ করেন।

হিলসবোরো কাউন্টি আদালত ও শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, তিনি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউএসএফে ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করলেও পরবর্তীতে তার ছাত্রত্ব আর ছিল না। ২০২৩ সালেও তার বিরুদ্ধে হামলা ও চুরির অভিযোগ ওঠে বলে নথিতে উল্লেখ রয়েছে। এমনকি পারিবারিক সহিংসতার কারণে তার পরিবারের পক্ষ থেকেই আদালতে সুরক্ষা আদেশের আবেদন করা হয়েছিল।

বর্তমানে হিশামের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যাকাণ্ডে জড়িত থাকা, প্রমাণ নষ্ট করা এবং মৃতদেহ গোপনের চেষ্টা। মামলার তদন্ত শেষে আনুষ্ঠানিক চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।

অন্যদিকে, নিহত দুই শিক্ষার্থীর পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে। তদন্তকারীরা ঘটনার পেছনের কারণ ও সম্ভাব্য পূর্বপরিকল্পনার দিকগুলোও খতিয়ে দেখছেন।

Tags: ইউএসএফবিশেষ নিউজযুক্তরাষ্ট্রশিক্ষার্থীহত্যাকাণ্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন
  • হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইপসু’র প্রতিষ্ঠা ও এর উত্তরাধিকার এবং জনগণতান্ত্রিক ব্যবস্থার সংগ্রাম
  • জ্বালানি সংকটেও দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি: জ্বালানিমন্ত্রী
  • কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম