মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর থানার বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।২৫এপ্রিল শনিবার সকালে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের অর্ন্তগত ইছামারি ব্রীজ থেকে ১৪পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের নিবির আহামেদ(২১) ও অন্যজন বহেরাতলীর মোঃ নজরুল ইসলাম(৩২)।এফআইআর নং-৩,২৫/৪/২৬মধ্য/জি আর নং-৩০,ধারা- ৩৬(১)।মা,নিয়ন্ত্রণ, আইন,২০১৮।পরবর্তীতে যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন।

