Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লা লিগা বেটিসের সাথে ড্র করে শিরোপা স্বপ্নে বড় ধাক্কা রিয়ালের

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৮ pm ২৫, এপ্রিল ২০২৬
in খেলাধুলা
A A
0

লা লিগায় শিরোপার লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তে গোল হজম করে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি।

এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা, ফলে শিরোপার দৌড়ে রিয়ালের পথ আরও কঠিন হয়ে গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সেভিয়ার স্তাদিও লা কার্তুজায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় রিয়াল। ১৭তম মিনিটে ফেডেরিকো ভালভার্দের শট ফিরিয়ে দেন বেটিস গোলরক্ষক আলভারো ভেলেস, তবে ফিরতি বল জালে পাঠান ভিনিসিউস জুনিয়র।
এরপর একাধিক সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। কিলিয়ান এমবাপ্পের একটি গোল অফসাইডে বাতিল হয় এবং আরেকটি শট বারের ওপর দিয়ে চলে যায়। ভিনিসিউস ও জুড বেলিংহামও সুযোগ নষ্ট করেন।

দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে রিয়াল বেটিস। একাধিক আক্রমণ রুখে দেন গোলরক্ষক আন্দ্রি লুনিন। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভুলের সুযোগ নেয় স্বাগতিকরা। ডিফেন্ডার ফেরল্যান্ড মেন্ডির বল হারানোর পর হেক্টর বেলেরিন নিচু শটে গোল করে সমতা ফেরান।

এই ড্রয়ে রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা অনেকটাই বার্সেলোনার ফলাফলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সামনে তাদের রয়েছে এস্প্যানিওলের বিপক্ষে ম্যাচ এবং গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো।

Tags: রিয়াললা লিগা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় রোধে মানববন্ধন ও সমাবেশ
  • জাজিরায় কৃষকলীগের সহ-সভাপতি হারুন অর রশিদ সারেং গ্রেপ্তার
  • নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি
  • নলছিটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন
  • রাজবাড়ীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম