Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৯ pm ২৪, এপ্রিল ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

ফ্যাসিবাদ, নতুন কোনো স্বৈরতন্ত্র কিংবা পুরোনো স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে এদেশের মানুষ আবারও রাজপথে সংগঠিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক বিশাল যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিন সাবেক যুবদল নেতা মোহাম্মদ ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় তিন হাজার নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতৃবৃন্দ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, ‘আমরা এদেশের মানুষের পরিবর্তন এবং সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে সাজাতে চেয়েছিলাম। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম—এই নির্বাচন দেশকে পরিবর্তনের নির্বাচন। কিন্তু দুঃখের বিষয়, নির্বাচনের পরপরই নির্বাচিত সরকার গণভোটকে অস্বীকার করল। তারা এই নির্বাচনকে একটি স্বাভাবিক পট পরিবর্তনের নির্বাচন বানিয়ে ফেলল এবং সংবিধানসহ অন্যান্য প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ একে একে বাতিল করে দিল।’

সারাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা দেখছি আবারও ব্যাংক লুটেরাদের লুটপাটের সুযোগ করে দেওয়া হচ্ছে। দেশের প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিগত ও দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও পেশি শক্তি ও ক্ষমতার দাপটের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে। তবে মনে রাখবেন, ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা হলে জনগণ এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে। গণঅভ্যুত্থানের সময়ও মানুষ আমাদের ওপর আস্থা রেখেছে এবং সেই আস্থার প্রতিফলন আমরা প্রতিনিয়ত পাচ্ছি।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয়জয়কার হবে উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। এবারের নির্বাচনে এনসিপির সমর্থনে তরুণেরা বিজয়ী হবে। আমি পরিবর্তন প্রত্যাশী সকল তরুণকে আমাদের দলে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় তরুণ নেতৃত্ব ও ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

Tags: নাহিদ ইসলামরাজনীতিসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান দুই হোটেলের ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
  • জাল দলিল নিয়ে মন্তব্য করায় বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ
  • জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • শেরপুর ঝিনাইগাতী থানায় নতুন পুলিশ পিকআপ হস্তান্তর, আইনশৃঙ্খলা রক্ষায় বাড়বে গতি
  • মদনে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ওসিসহ আহত ১৭

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম