Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরের ভেদরগঞ্জে মাছের ঘের নিয়ে সংঘাত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৮ pm ২৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo:  ;confidence:  ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

জাবেদ শেখ, শরীয়তপুর জেলা প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের মনুয়া গ্রামে একফসলি জলমগ্ন জমিতে সমন্বিত ধান ও মাছ চাষের উদ্যোগকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় এলাকা।

২৩ এপ্রিল বিকেল ৫টায় জমির মালিকদের একাংশ চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন, অন্যদিকে ক্ষতিগ্রস্ত দাবি করে আরেক পক্ষ মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনুয়া গ্রামের কিছু জমি বছর চুক্তিতে মাছের ঘেরের জন্য দেওয়ার পর বিপাকে পড়েছেন কয়েকজন জমির মালিক। তারা অভিযোগ করেন, কৃষিজমি নষ্ট করে অপরিকল্পিতভাবে মাছের ঘের তৈরি করা হচ্ছে। এতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক কৃষক জীবিকা হারানোর ঝুঁকিতে পড়েছেন।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) এসব অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী। পরে সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টু মজুমদারের নেতৃত্বে একটি স্মারকলিপিও দেওয়া হয়। এতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কৃষিজমি রক্ষার দাবি জানানো হয়।

বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, যত্রতত্র পুকুর খনন ও মাটি বিক্রির কারণে আশপাশের জমিতে জলাবদ্ধতা ও সেচ সংকট তৈরি হচ্ছে। এতে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত এসব কার্যক্রম বন্ধ না হলে তারা আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ছয়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্লা। তিনি দাবি করেন, সব নিয়ম মেনেই সমন্বিত খামার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মনুয়া গ্রামে প্রকল্প এলাকায় সংবাদ সম্মেলন করেন জমির মালিক পক্ষ। সেখানে তারা অভিযোগ করেন, একটি অসৎ গোষ্ঠী কোনো বিনিয়োগ ছাড়াই খামারের অংশীদারিত্ব দাবি করে এবং এতে রাজি না হওয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে প্রকল্পে বাধা দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে তারা জানান।

সংবাদ সম্মেলনে এক কৃষক গণমাধ্যমে দেওয়া তার আগের বক্তব্য প্রত্যাহার করে বলেন, তখন আমার মানসিক অবস্থা ঠিক ছিল না। এখন আমি বিষয়টি মেনে নিয়েছি।

লিখিত বক্তব্যে জমির মালিকরা বলেন, তাদের জমি বছরের প্রায় সাত মাস পানিতে ডুবে থাকে। ফলে এক ফসলের বেশি উৎপাদন সম্ভব হয় না। এই অবস্থায় খাদ্য ও প্রোটিন চাহিদা পূরণে তারা পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করে ধান ও মাছের সমন্বিত চাষ শুরু করতে চান।
তারা আরও অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় তাদের বিরুদ্ধে ভুয়া মানববন্ধন করা হয়েছে, যেখানে অংশ নেওয়া অনেকেই প্রকৃত কৃষক নন।
সংবাদ সম্মেলন থেকে তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tags: মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম
  • অন্তঃসত্ত্বা মেয়েকে দেখতে ভ্যানেই ১১৫ কিমি পাড়ি দিলেন বাবা
  • মৌলভীবাজারে নবনিযুক্ত জেলা প্রশাসককে সংবর্ধনা
  • রংপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ
  • কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও অপরাধ কর্মকাণ্ড অব্যাহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম