Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরে ডিজেল পাচারের সময় জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা

Bangla FMbyBangla FM
১১:০০ pm ২২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

ফেরদৌস আলী, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে পাচারের সময় ৮৩৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাবর ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২২ এপ্রিল সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যান থেকে চারটি ড্রামভর্তি ডিজেল জব্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে ফিলিং স্টেশন থেকে চারটি ড্রামে করে প্রায় ৮৩৫ লিটার ডিজেল পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ভ্যানসহ তেল জব্দ করে এবং দুই কর্মচারীকে আটক করে। আটকরা হলেন—রবিন ও জিয়াউর রহমান।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা আরোপ করা হয় স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ফজলুল হকের নামে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার জানান, অবৈধভাবে তেল মজুত ও পাচারের অভিযোগে এই অভিযান চালানো হয়েছে। জব্দকৃত তেল উন্মুক্তভাবে বিক্রি করে প্রায় ৯৬ হাজার ২৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, জব্দ করা তেল ও আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়। জরিমানা পরিশোধের পর আটক দুই কর্মচারীকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, অবৈধ জ্বালানি মজুত ও পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tags: ফিলিং স্টেশনকে জরিমানাশেরপুরে ডিজেল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হিন্দু সম্প্রদায়ের পরিচয় গোপন রেখে মুসলিম পরিবারের এক মেয়ের সাথে সম্পর্ক
  • তীব্র গরমে লোডশেডিংয়ের চরম ভোগান্তি
  • পার্বত্য অঞ্চলে পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ে মতবিনিময় সভা
  • দুই সন্তানসহ স্বামীর কবরের পাশে ঠাঁই নিলেন অসহায় সোনিয়া
  • শেরপুরে ডিজেল পাচারের সময় জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম