Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টকশোতে মন্তব্য নিয়ে বিতর্ক: ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন এমপি শাহাদাত হোসেন সেলিম

Bangla FM OnlinebyBangla FM Online
১:১০ pm ২২, এপ্রিল ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

মোঃ তামজিদ হোসেন রুবেল, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

দেশের বেসরকারি টেলিভিশনের এক টকশোতে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্কে জড়িয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য । পহেলা বৈশাখ উদযাপন নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিলে শেষ পর্যন্ত তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

টকশোতে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে এমপি সেলিম জানান, প্রায় আট-দশ বছর পর এমন অনুষ্ঠানে গিয়ে সহ-আলোচকের আচরণে তিনি বিব্রত ও বিরক্ত হন। তার অভিযোগ, উপস্থাপককে কার্যত উপেক্ষা করে সহ-আলোচক একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিয়ে তাকে চাপে ফেলেন, ফলে স্বাভাবিকভাবে মতামত প্রকাশের সুযোগ সংকুচিত হয়ে পড়ে। এতে তিনি অনেক ক্ষেত্রে সংক্ষিপ্ত বা দায়সারাভাবে উত্তর দেন এবং কিছু প্রশ্ন এড়িয়ে যান।

তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখেই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেন তিনি। বিশেষ করে, তার বক্তব্যে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত লেগেছে—এমন অভিযোগ সামনে আসতেই কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন না করে সরাসরি দুঃখ প্রকাশের পথ বেছে নেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এমপি সেলিম বলেন, “একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে কারো মনে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়। যা হয়েছে, তার জন্য আমি সবার কাছে বিনম্রভাবে দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহতালার কাছেও আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।”

তার এই দুঃখ প্রকাশের পর রাজনৈতিক ও সামাজিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, গণমাধ্যমে দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের বক্তব্যে আরও সংযম ও সচেতনতা অপরিহার্য।

Tags: এমপি শাহাদাত হোসেন সেলিম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিজ্ঞান মেলায় কুমিল্লার সেরা ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল
  • প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • পাঁচবিবিতে পানি নিস্কাশনের পথ বন্ধ করে বাড়ী নির্মাণের অভিযোগ
  • কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি ফারুক গ্রেপ্তার
  • ছয় গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে; নতুন ইউনিয়ন নিয়ে সুখবর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম