Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রাক দুর্ঘটনা, আহত ৪

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৪ am ২২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

​হৃদয় চন্দ্র দাস, প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে নোয়াখালী রেলক্রসিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক রোড ডিভাইডারের ওপর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক, হেলপার ও যাত্রীসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নোয়াখালীর মাইজদীর কোন্দার হাট থেকে রাত ৮টার দিকে আন্তঃজেলা ওই মালবাহী ট্রাকটি ঢাকার মিরেরবাজারের উদ্দেশে ছেড়ে আসে। রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটি কুমিল্লার লাকসাম উপজেলার নোয়াখালী রেলগেট এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির ভারী ট্রাকটি চারজন আরোহী নিয়ে সজোরে রেলক্রসিংয়ের ডিভাইডারের ওপর উঠে যায়।

​এ দুর্ঘটনায় ট্রাকে থাকা ৪ জনই আহত হন। আহতরা হলেন— ট্রাকচালক ফিরোজ (৪৫) ও হেলপার সাজ্জাদ (১৮), যাদের উভয়ের বাড়ি দিনাজপুর জেলায়। এছাড়া আহত অপর দুই যাত্রী হলেন ইব্রাহিম (৩৮) এবং কিশোর সিয়াম (১৫)।

​দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। আকস্মিক এই দুর্ঘটনায় ওই এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Tags: কুমিল্লাদুর্ঘটনারেলক্রসিং
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গরমে ত্বকের যত্নে যা করতে হবে
  • বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি
  • সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বাস উপহার
  • টকশোতে মন্তব্য নিয়ে বিতর্ক: ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন এমপি শাহাদাত হোসেন সেলিম
  • মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম