Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পুলিশের অভিযানে কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২১ pm ২১, এপ্রিল ২০২৬
in অপরাধ, আইন ও আদালত
A A
0

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আঃ মান্নান (৩৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আঃ মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকার একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে অবস্থান নেয়। দীর্ঘ নজরদারির পর অত্যন্ত সতর্কতার সাথে অভিযানটি পরিচালনা করা হয়। পুলিশ দেখে আঃ মান্নান পালানোর চেষ্টা করলেও চারপাশ থেকে ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার শরীর তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই মামুনুর রশিদ জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এবং তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিলেন। মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা জানান,”মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে জালুয়াপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্নানকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

Tags: পুলিশবিশেষব্যবসায়ীমাদক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষকদের আন্দোলনে ববিতে ক্লাস বন্ধ, শিক্ষার্থীদের উদ্বেগ
  • টাঙ্গাইলের মির্জাপুরে অন্তঃসত্ত্বা নারীর বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ
  • কাপাসিয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
  • বান্দরবানে শিশু সুরক্ষা ও সামাজিক সমস্যা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • চরম ডিজেল ভোগান্তিতে শার্শার সাধারণ কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম