বগুড়ায় বিচার ব্যবস্থায় বৈষম্য দূর করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সকালে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধনের পর তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের বৈষম্য বা হয়রানি যেন না থাকে, সে বিষয়ে সরকার কাজ করছে। সাধারণ মানুষ যেন ন্যায়বিচার সহজে ও দ্রুত পেতে পারে—সে লক্ষ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ সময় তিনি বগুড়াসহ সাতটি জেলায় ই-বেইল বন্ড সিস্টেম চালুর উদ্বোধন করেন। এতে বিচারিক প্রক্রিয়া আরও সহজ ও ডিজিটাল হবে বলে আশা প্রকাশ করা হয়।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দিয়ে এর ফলক উন্মোচন করা হয়। সকালে তিনি সার্কিট হাউজে পৌঁছে বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী আরও বেশ কয়েকটি উন্নয়ন কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

