Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুর অবৈধভাবে বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৫ pm ২০, এপ্রিল ২০২৬
in আইন ও আদালত
A A
0

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:

ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের হানিফের ডাংগী কোল ও আকোটেরচর ইউনিয়নের কালাম শেখের ডাংগী এলাকায় এসব অভিযান চালানো হয়।

এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময় সদরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার আকোটেরচর এলাকার কালাম শেখের ডাংগী এলাকার শেখ সমাদের ছেলে আবুল কালাম আজাদ (৫৫) ও চরবিষ্ণুপুর ইউনিয়নের রায়ের ডাংগী এলাকার শেখ কচিউদ্দিন ছেলে মো. লিটন শেখ (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাণিজ্যিক উদ্দেশে অবৈধভাবে কৃষিজমি থেকে ডেজ্রার মেশিন দিয়ে মাটি খনন করে বালু উত্তোলনের অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ‎

‎এ বিষয়ে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, আবাদি জমি রক্ষা ও জনস্বার্থে অবৈধ মাটি-বালু কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
  • আধুনিক উৎপাদন কৌশলে আলুর অধিক ফলনে ব্র্যাক সীডের কর্মশালা
  • সৈয়দপুরে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ৩
  • শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু
  • মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম