Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৫ pm ২০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে দেশব্যাপী “ইমার্জেন্সি এমআর ক্যাম্পেইন-২০২৬” এর অংশ হিসেবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভা কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এর শুভ সূচনা করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সিভিল সার্জনের কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে পরিচালিত এ কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগে টিকা নেওয়া থাকলেও সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে সকল শিশুকেই পুনরায় টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

জেলার সব ইপিআই (EPI) কেন্দ্র এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা দেওয়া হবে। নির্দিষ্ট কেন্দ্রের বাধ্যবাধকতা না থাকায় অভিভাবকরা টিকা কার্ডসহ দেশের যেকোনো স্থানে গিয়ে শিশুদের টিকা দিতে পারবেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন,হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়। তাই অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকা নিশ্চিত করার জন্য জোরালোভাবে আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে,দেশব্যাপী এ কর্মসূচির মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ব্যতীত) সকাল ৮টা থেকে টিকাদান কার্যক্রম চলবে এবং ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে এটি বাস্তবায়িত হবে।

মৌলভীবাজার জেলায় এ কর্মসূচির আওতায় প্রায় ২ লাখ ১০ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় টিকার ভায়াল ইতোমধ্যে সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছেছে। সাধারণত একটি ভায়াল থেকে ১০ জন শিশুকে টিকা দেওয়া যায়। লক্ষ্যমাত্রা পূরণে প্রায় ২১ হাজার ভায়াল এবং ৫ শতাংশ সিস্টেম লস বিবেচনায় মোট ২২ থেকে ২৩ হাজার ভায়াল বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান (ভিপি),সিভিল সার্জনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,জনপ্রতিনিধি ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

এদিকে,জাতীয় পর্যায়ের এই টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে। UNICEF টিকা সংগ্রহ, সরবরাহ ও কোল্ড চেইন ব্যবস্থাপনায় সহায়তা দিচ্ছে। WHO গাইডলাইন প্রণয়ন ও তদারকিতে কাজ করছে। Gavi, the Vaccine Alliance টিকার প্রাপ্যতা ও অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি IFRC মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং Save the Children প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কার্যক্রম জোরদারে কাজ করছে।

এছাড়া যুক্তরাষ্ট্র সরকারও এ কর্মসূচিতে সহায়তা হিসেবে ২ কোটি ১৯ লাখ ডোজ হাম-রুবেলা টিকা সরবরাহ করেছে,যা তাদের বৈশ্বিক স্বাস্থ্য উদ্যোগের অংশ।

সমন্বিত এ উদ্যোগের মাধ্যমে দেশের লক্ষাধিক শিশুকে হাম ও রুবেলার ঝুঁকি থেকে সুরক্ষিত করার প্রত্যাশা করা হচ্ছে।

Tags: হাম-রুবেলা টিকাদান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বজুড়ে নানা পদক্ষেপ
  • রেমিট্যান্সে ইতিবাচক ধারা
  • পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান
  • স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে জামালপুরে মানববন্ধন
  • বেরোবিতে নারী ক্রিকেটারকে ইভটিজিং ও লাঞ্ছনার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম