ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী ভোক্তাদের গ্যাস ব্যবহারে অতিরিক্ত ব্যয় গুনতে হবে, যা সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়।

