Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবিতে রাজশাহী জেলা শিক্ষার্থীদের নতুন কমিটি ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫০ pm ১৮, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস
A A
0

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী মো. শিশির মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আখতার হোসাইন দোলন।

নবনির্বাচিত সভাপতি মো. শিশির মাহমুদ তার বক্তব্যে বলেন, সংগঠনকে একটি কার্যকর ও প্রাণবন্ত প্ল্যাটফর্মে পরিণত করা এবং রাজশাহী থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকা তার প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, নবীন বরণ, শিক্ষা সফর, ফল উৎসব এবং মাসিক পাঠচক্রসহ বিভিন্ন সৃজনশীল কর্মসূচির মাধ্যমে সদস্যদের অংশগ্রহণ বাড়ানো এবং সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক আখতার হোসাইন দোলন বলেন, অ্যাসোসিয়েশনের সকল সাংগঠনিক কার্যক্রম—বিশেষ করে নবীন বরণ ও শিক্ষা সফর—সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি কাজ করবেন।

এছাড়া বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সাংগঠনিক সম্পাদক পদে তারেক মনোয়ার, অর্থ সম্পাদক পদে মো. সাম্মির হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মো. সালফে সালেহ রহমান, ক্রীড়া সম্পাদক পদে মো. পারভেজ মোশারফ এবং ছাত্রী কল্যাণ সম্পাদক পদে মোসা. আরজিনা খাতুন।

নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনের সাবেক সভাপতি সজিব ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ।

নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে,এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রেজা জামিনে মুক্তি পেলেন
  • ঢাকায় ২২ লাখ টাকায় বিক্রি কালা মানিক, সঙ্গে ফ্রি খাসি
  • ঝিনাইদহে এনসিপি নেতা জামিনে মুক্ত
  • বিজেপিকে মোকাবিলায় ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা
  • ৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম