Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্কতা জারি

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৮ pm ১৮, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া গ্রুপ ও পেজ খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামসহ বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট প্রচার করা হচ্ছে, যার সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডেপুটি স্পিকার কেবল তার ভেরিফায়েড ফেসবুক পেজ ব্যবহার করেন। অন্য যেকোনো নামে পরিচালিত পেজ বা গ্রুপ তার অনুমোদিত নয় এবং সেগুলো প্রতারণামূলক হিসেবে বিবেচিত।

সাধারণ মানুষকে এসব ভুয়া পেজ ও গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি কোনো তথ্য শেয়ার বা যুক্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ইচ্ছাকৃতভাবে কেউ এসব অপপ্রচারে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংসদ সচিবালয়।

Tags: জাতীয় সংসদজারিডেপুটিসতর্কতাস্পিকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে রাবার বাগান থেকে ৩ শ্রমিক অপহরণ, এলাকায় আতঙ্ক
  • হোমারের গোসাইগঞ্জ বনে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ৪ জনের কারাদণ্ড
  • শাহজাদপুরে শিশু মাহতাব হত্যাকাণ্ডে বাবা-চাচার পাল্টাপাল্টি অভিযোগ
  • নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা
  • নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম