Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরমুজ প্রণালী খুলে দিল ইরান, তেলের দামে বড় পতন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৭ pm ১৭, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

লেবাননে চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সাময়িকভাবে উন্মুক্ত ঘোষণা করেছে ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকাকালে নির্ধারিত রুট অনুসরণ করে সব বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এতে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যায়, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমনের ইঙ্গিত দেয়।

তবে একই সময়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতিকে চূড়ান্ত সমাধান হিসেবে মানতে রাজি নয়। তাদের দাবি, পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল সংকটের সমাধান সম্ভব। এর আগে ইরান একাধিকবার বলেছিল, পূর্ণাঙ্গ রাজনৈতিক সমঝোতা ছাড়া হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করা হবে না।

বিশ্লেষকদের মতে, জাহাজ চলাচল স্বাভাবিক করার ঘোষণা আন্তর্জাতিক চাপ কমানোর কৌশল হিসেবে দেখা গেলেও, স্থায়ী সমাধানের দাবি তুলে ইরান আলোচনায় নিজেদের অবস্থান আরও শক্ত করছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, ফলে এর স্থিতি বিশ্ব অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে।

Tags: বিশেষ নিউজলেবাননহরমুজ প্রণালী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম