Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২০ pm ১৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন এই কর্মসূচির আওতায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৩১ হাজার ১৯২ জন শিশুকে টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারীর সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. সোহান চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান নোবেল, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলী এবং ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টু প্রমুখ।

সভায় বক্তারা হাম ও রুবেলাকে অত্যন্ত সংক্রামক এবং শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ রোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এসব রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। সরকার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুর জন্য বিনামূল্যে এই টিকা প্রদান করছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

এই কর্মসূচি বাস্তবায়নে ৩১ জন টিকাদান কর্মী এবং ৩০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রায় ২১০০ শিক্ষার্থীকেও টিকার আওতায় আনা হবে। নির্ধারিত সময়ে যারা টিকা নিতে পারবে না, তাদের জন্য ১০ মে বিশেষ দিন নির্ধারণ করা হয়েছে।

Tags: এমআরকর্মসূচিডোমারহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ্মার এক কাতল অর্ধলাখ টাকায় বিক্রি
  • দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি নেতার অবৈধ ড্রেজার জব্দ, মামলার নির্দেশ
  • ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে চবিতে মানববন্ধন
  • খনিজ সম্পদ ছাড়াই সম্পদ ছাড়াই ইসরায়েল ধনী হলো
  • বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজ শুরু কাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম