Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসনে ভূমিহীন কৃষকদের ভুট্টা জবরদখলের অভিযোগে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৩ pm ১৬, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চলে খাসজমি বন্দোবস্ত পাওয়া শতাধিক ভূমিহীন কৃষকের আবাদকৃত ভুট্টা ও অন্যান্য ফসল জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

রোববার (১৫ এপ্রিল) বেলা ১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগীরা মানববন্ধন করেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে অংশ নেওয়া চরভদ্রাসনের চরহরিরামপুর ইউনিয়নের চর শালেহপুর গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, ২০১৫-১৬ সালে সরকারের পক্ষ থেকে তাদেরকে ৪৭৪ একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়। সেই জমিতে দীর্ঘদিন ধরে তারা ভুট্টা, বাদামসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন এবং স্থায়ীভাবে বসবাসও করছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, চলতি মৌসুমে ভুট্টা চাষের পর স্থানীয় দিপু খানের নেতৃত্বে মোসলেম, মোনায়েম, বাশারসহ কয়েকজন প্রভাবশালী জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। ফসল কাটতে গেলে শ্রমিকদের মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তারা।

এক ভুক্তভোগী মঞ্জুয়ারা বেগম বলেন, তাদের বরাদ্দকৃত জমিতে ভুট্টা চাষ করা হলেও তা কাটতে দেওয়া হচ্ছে না এবং শ্রমিকদের মারধর করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

আরেক ভুক্তভোগী উকিল উদ্দিন খাঁ বলেন, ভুট্টা বিক্রির মাধ্যমেই তাদের সংসার চলে, কিন্তু তা ঘরে তুলতে বাধা দেওয়া হচ্ছে এবং সহায়তা চাইলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বন্দোবস্ত পাওয়া জমি ও ফসল রক্ষার দাবি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিজ্ঞান মেলায় কুমিল্লার সেরা ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল
  • প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • পাঁচবিবিতে পানি নিস্কাশনের পথ বন্ধ করে বাড়ী নির্মাণের অভিযোগ
  • কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি ফারুক গ্রেপ্তার
  • ছয় গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে; নতুন ইউনিয়ন নিয়ে সুখবর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম