Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২১ pm ১৫, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে ‘রিপোর্টার্স ইউনিটি, বাঘাইছড়ি’ (RUB) নামে একটি নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে বাঘাইছড়ি রেস্ট হাউজের অভ্যর্থনা কক্ষে অনুষ্ঠিত এক জরুরি আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও নির্বাচনের মাধ্যমে ৭ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোঃ হাসান আলী (বাংলাদেশ সময়, বাংলা এফএম) সভাপতি এবং মোঃ ইমরান হোসেন (দৈনিক বর্তমান বাংলা, দৈনিক সকালবেলা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটির তালিকা:

ক্রমিকপদের নামনির্বাচিত সদস্যের নামকর্মস্থল (পত্রিকা/মিডিয়া)
১/ সভাপতি মোঃ হাসান আলীবাংলাদেশ সময়, বাংলা এফএম
২/ সাধারণ সম্পাদকমোঃ ইমরান হোসেন – দৈনিক বর্তমান বাংলা, দৈনিক সকালবেলা
৩/সাংগঠনিক সম্পাদকমোঃ আশিকুর রহমান – দৈনিক দেশের পত্র
৪/অর্থ সম্পাদকরোবায়েত হোসেন – সংবাদ প্রতিদিন
৫/দপ্তর সম্পাদকনোমাইনুল ইসলাম – দৈনিক আজকের বাংলা
৬/কার্যনির্বাহী সদস্যমোঃ রাকিব হোসেন – মর্নিং পোস্ট
৭/কার্যনির্বাহী সদস্যমোঃ খোরশেদ আলম – জনতার খবর

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, তথ্য পরিবেশনে নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই ইউনিটি কাজ করবে। দেশের প্রচলিত আইন ও নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী এই সংগঠন পরিচালিত হবে।

নবগঠিত কমিটির সদস্যগণ আইনানুগ ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাঘাইছড়ির সাংবাদিক অঙ্গনের এই নতুন যাত্রাকে স্থানীয় সচেতন মহল ও সুধী সমাজ সাধুবাদ জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অস্থায়ী যুদ্ধবিরতি নয়, পুরো অঞ্চলে যুদ্ধের অবসান চায় ইরান: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ
  • হরমুজ পরিস্থিতি নিয়ে ৪০ দেশের ভার্চ্যুয়াল বৈঠক আহ্বান যুক্তরাজ্য-ফ্রান্সের
  • বাউফলে ছাত্রদল নেতা সৈকত মোল্লার মৃত্যু
  • অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না সাংবাদিক ফসিয়ার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম