Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১১ pm ১৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি:

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় ১৪ এপ্রিল সকাল ১০ ঘটিকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ঐ গৃহিণী বৃদ্ধা মিসেস কালামা মারমা (স্বামীঃ মৃত মংবই মারমা) নামক এক পাহাড়ি জনগোষ্ঠীর মারমা পরিবারের আধাপাকা বসতবাড়ির ভেতরে থাকা প্রায় সকল মালামাল আগুনে পুড়ে যায় এবং রান্নাঘরের আংশিক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা যায় ।

স্থানীয় সূত্রে জনগণের তাৎক্ষণিক প্রচেষ্টা এবং ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত হস্তক্ষেপে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাৎক্ষণিক প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে অগ্নিকাণ্ডে আনুমানিক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার পক্ষে জানান।

উল্লেখ্য, ঘটনার সময় ভুক্তভোগী নারী মারমা মিসেস কালামা মারমা স্থানীয় বিহারে ধর্মের উপাসিকা অবস্থান করায় আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

ঘটনার সংবাদ প্রাপ্তি প্রচার মাত্রই কাপ্তাই জোনের রাজস্থলী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আবীরের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেলিনা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

কাপ্তাই জোনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের দ্রুত ও মানবিক সহায়তায় ভুক্তভোগী পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে।

রাজস্থলী এলাকায় কাপ্তাই জোন সর্বদা আর্ত মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

রাজস্থলীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার কে সহায়তা প্রদান করছেন, রাজস্থলী সাব জোন কমান্ডার।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক
  • নববর্ষকে স্বাগত জানিয়ে বান্দরবানে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা
  • টেকনাফে ১ হাজার ৬৯৮ জন কৃষকের মাঝে কৃষক কার্ড তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাকেরগঞ্জে মাদ্রাসা প্রধানদের সাথে এমপি আবুল হোসেন খানের মতবিনিময়
  • বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম