Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ

Bangla FMbyBangla FM
৯:৪৪ pm ১৪, এপ্রিল ২০২৬
in অপরাধ
A A
0

 

বরিশাল সংবাদ দাতা

বাকেরগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের জমিতে রাতের আঁধারে বালু ফেলে দখল করে নেয়ার অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল সোমবার রাতে বীর মুক্তিযোদ্ধা মৃত তপন কুমার দাসের ছেলে সৌরভ কুমার দাস বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামের ওই মুক্তিযোদ্ধা পরিবার ৮০২ও ৮০৩ খতিয়ানের ২৬৯২,২৬৯০ ও ২৭০১ দাগে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১৬ শতাংশ জমি ভোগ দখলে রয়েছে। উক্ত খতিয়ানের থেকে পাঁচ শতাংশ জমি দখল করে স্থানীয় এক নেতার ছত্রছায়ায় রাতে আঁধারে বালু ফেলে দখল করে ,একই এলাকার মৃত খালেক তালুকদারে ছেলে রুবেল তালুকদার।

মুক্তিযোদ্ধা মৃত তপন কুমার দাসের ছেলে ভুক্তভোগী সৌরভ কুমার দাস বলেন, তাদের জমি দখল চেষ্টার বিষয়ে দখলকারিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর দুই পক্ষকে স্থানীয়ভাবে জমি নিয়ে বিরোধের ঝামেলা মিটে ফেলতে বলা হয়।তা অমান্য করে রাতের আঁধারে গিয়ে বালু ফেলে তারা জমি দখল করেছে।

এবিষয়ে ওই এলাকার বাসিন্দা আনোয়ার তালুকদার জানান মুক্তিযোদ্ধা তপন কুমার দাস মারা যাবার পর স্থানীয় কিছু প্রভাবশালীর নজর পড়ে এসব জমির ওপর। গতকাল রাতে এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে এ জমি দখলের ঘটনা ঘটে।

এ ব্যাপারে অভিযুক্ত রুবেল তালুকদার তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়গুলো অস্বীকার করে বলেন। আমার জমিতে আমি লোক দিয়ে বালু ফেলেছি।তবে মুক্তিযোদ্ধার পরিবারের সাথে জমি নিয়ে যে বিরোধ সে বিষয়ে স্থানীয়ভাবে শালিসির কথা রয়েছে। বর্তমানে ঢাকায় আছি, থানা থেকে ফোন দিয়ে ছিলো। ঢাকা থেকে ফিরে আলোচনায় বসবো।

বাকেরগঞ্জ থানার (ওসি তদন্ত) মো. ছালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি ঘটনা স্থলে রাতে পুলিশ পাঠিয়ে বালু ফেলতে নিষেধ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tags: জমি দখলবাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম