Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় স্বাস্থ্য মূল্যায়নে ছাতক দ্বিতীয়, শ্রীমঙ্গল শীর্ষ ২০-এ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৮ pm ০৯, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস,

স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনায় দেশের অন্যান্য বিভাগের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে সিলেট বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং (HSS) স্কোরিং ও পারফরম্যান্স মূল্যায়ন ২০২৬-এর তথ্য অনুযায়ী,বিভাগটির বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পর্যায়ে প্রশংসনীয় অবস্থান অর্জন করেছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে বিশেষ সাফল্যের নজির স্থাপন করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়,সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের ৪৯০টি উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা,জরুরি প্রসূতি সেবা বিশেষ করে সিজারিয়ান (সি-সেকশন) সুবিধা এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর পেয়েই এই কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বিভাগীয় পর্যায়ে শীর্ষ পাঁচ উপজেলা:

সার্বিক কর্মদক্ষতা,লজিস্টিক সহায়তা এবং রোগী সন্তুষ্টির ভিত্তিতে সিলেট বিভাগের সেরা পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলো:

১) ছাতক,সুনামগঞ্জ (জাতীয় র‍্যাঙ্ক:২য়)।
২) শ্রীমঙ্গল,মৌলভীবাজার (জাতীয় শীর্ষ ২০-এর মধ্যে)।
৩) জকিগঞ্জ,সিলেট (বিভাগীয় র‍্যাঙ্ক: ৩য়)।
৪) গোলাপগঞ্জ,সিলেট (বিভাগীয় র‍্যাঙ্ক: ৪র্থ)।
৫) আজমিরীগঞ্জ,হবিগঞ্জ (বিভাগীয় র‍্যাঙ্ক: ৫ম)।

জেলাওয়ারী স্বাস্থ্যসেবার চিত্র:

সিলেট জেলার ১৩টি উপজেলার মধ্যে জকিগঞ্জ ও গোলাপগঞ্জ স্বাস্থ্যসেবা সূচকে এগিয়ে রয়েছে। পাশাপাশি বিয়ানীবাজার ও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও সেবার মানে ইতিবাচক অবস্থান ধরে রেখেছে।

সুনামগঞ্জ জেলায় ছাতক উপজেলা জাতীয়ভাবে শীর্ষস্থান অর্জন করলেও জেলার অন্যান্য হাওরবেষ্টিত উপজেলা-দিরাই ও তাহিরপুর,প্রতিবন্ধকতা সত্ত্বেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।

মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার মধ্যে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবায় বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার মধ্যে দুর্গম আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে।

বড় হাসপাতালগুলোর অবস্থান:

উপজেলা পর্যায়ের বাইরে সিলেটের বড় হাসপাতালগুলোও জাতীয় র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থান ধরে রেখেছে। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল দেশের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোর মধ্যে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া শহীদ শামসুদ্দিন জেলা হাসপাতাল, জেলা হাসপাতাল ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শীর্ষ দশের মধ্যে অবস্থান করছে।

স্বাস্থ্য অধিদপ্তর মূলত চারটি প্রধান সূচকের ভিত্তিতে এই মূল্যায়ন করে থাকে:

ক. সেবা প্রদান: প্রসবকালীন সেবা ও জরুরি অস্ত্রোপচারের সুবিধা।

খ. জনবল: চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং তথ্য ব্যবস্থাপনা।

গ.সরঞ্জাম: জরুরি ওষুধ ও আধুনিক ল্যাবরেটরি সুবিধা।

ঘ. রোগীর মতামত: সেবা গ্রহণের পর রোগীদের সন্তুষ্টির মাত্রা।

সামগ্রিকভাবে এই মূল্যায়নে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অগ্রগতি প্রমাণ করে যে,প্রত্যন্ত অঞ্চলসহ পুরো বিভাগেই স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টা ইতিবাচক ফল দিচ্ছে। তবে শুধু সিলেট নয়,সারা দেশজুড়ে জেলা-উপজেলা হাসপাতাল গুলোতে রয়েছে জনবল সংকট সহ চিকিৎসা সরঞ্জামের ঘাটতি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম