Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে হামের উপসর্গে নবজাতক শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১২ pm ০৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ, স্বাস্থ্য
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় হাম রোগের উপসর্গে আক্রান্ত হয়ে মাত্র ১১ দিন বয়সী এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে, যা এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি করেছে। মৃত শিশুটির নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী (ক্লিনিক পাড়া) এলাকার মো. আবু বকর সিদ্দিক (স্বাধীন)-এর কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, জন্মের কিছুদিন পর থেকেই শিশুটি হাম রোগের লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। গত শনিবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা জরুরি ভিত্তিতে সকাল ১১টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ এপ্রিল) শিশুটি মৃত্যুবরণ করে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতেপূর্বে গত ২ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ৬টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। তারা জ্বর, কাশি ও শরীরে র‍্যাশ নিয়ে অসুস্থ ছিল। নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হয়। শিশুরা হলো ডিমলা উপজেলার মিজান মিয়া (৫ মাস), সদর উপজেলার পঞ্চপুকুরের জিহাদ বাবু (২), সদর উপজেলার দেবীরডাঙ্গা কাঞ্চনপাড়ার রাইয়ান (১), আব্দুল জোবায়ের (২), মাইশা (২) এবং ডোমারের সম্রাট ইসলাম (৩)। তারা হাম আক্রান্ত কি না নিশ্চিত হওয়ার জন্য তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

Tags: হামহামের উপসর্গহামের সংক্রমণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
  • কুলাউড়ায় ফুটপাত দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • বান্দরবানের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • দৌলতদিয়া রেলস্টেশনে হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক
  • নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৮ শিশু ভর্তি, মৃত্যু ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম