মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রক্ষমতার শীর্ষে বসেছেন দেশটির সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং। শুক্রবার (৩ এপ্রিল) তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন বলে জানিয়েছে বিবিসি।
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি-র নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকেই কার্যত ক্ষমতা নিয়ন্ত্রণ করে আসছিলেন মিন অং হ্লাইং, যদিও তা ছিল পর্দার আড়ালে।
তিনি এমন এক সময়ে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন, যখন মিয়ানমারের উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় অংশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স (PDF)-এর সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনী ধারাবাহিক চাপে রয়েছে।
এই প্রেক্ষাপটে রাজনৈতিক এই পরিবর্তনকে দেশটির চলমান সংঘাত ও ক্ষমতার ভারসাম্যের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।

