Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফার্মগেটে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৪ pm ০১, এপ্রিল ২০২৬
in Lead News, রাজধানী
A A
0

রাজধানীর ফার্মগেট এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনদুর্ভোগ কমাতে বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার পর ইন্দিরা রোডে এ অভিযান চালানো হয়।

অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তেজগাঁও বিভাগের ডিসির নেতৃত্বে একটি দল অংশ নেয়। তারা অবৈধভাবে ফুটপাত দখল করে বসা ব্যবসায়ীদের সরিয়ে দেয় এবং অন্যদেরও সতর্ক করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন সড়কের পাশে অবৈধ দোকানপাটের কারণে সৃষ্ট যানজট কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে প্রভাবশালী কিছু ব্যবসায়ীর দখলদারত্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল।

এর আগে ট্রাফিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, রমনা বিভাগ থেকে শুরু হয়ে গুলশান বিভাগ পর্যন্ত পর্যায়ক্রমে এ অভিযান পরিচালিত হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলমান এই কার্যক্রমে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

Tags: অভিযানফার্মগেটফুটপাত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত ৩
  • রাজবাড়ীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার জনের বিরুদ্ধে মামলা
  • বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক
  • টানা ৩ দিনের ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে
  • শ্রীমঙ্গলে জুনায়েদ হত্যায় দুই আসামি গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম