Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে: আরাঘচি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫০ pm ৩০, মার্চ ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের শিক্ষা ও একাডেমিক প্রতিষ্ঠানগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সোমবার (৩০ মার্চ) নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্য করে হামলা চালানো মূলত আক্রমণকারীদের হতাশার বহিঃপ্রকাশ। এতে ইরানের বৈজ্ঞানিক অগ্রযাত্রা থেমে যাবে না।

তিনি অভিযোগ করেন, ইরানের মেধা ও গবেষণা অবকাঠামো ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হচ্ছে। তার মতে, জ্ঞানকে কখনোই সহিংসতার মাধ্যমে দমিয়ে রাখা সম্ভব নয়।

আরাঘচি আরও বলেন, অতীতে ইরানি বিজ্ঞানীদের হত্যা ও পারমাণবিক স্থাপনায় হামলার ধারাবাহিকতারই অংশ হলো বর্তমান বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত।

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে বলেন, এ ধরনের পদক্ষেপ ইরানি তরুণদের জ্ঞানচর্চার আগ্রহ আরও বাড়িয়ে দেবে।

এদিকে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শিক্ষা ও গবেষণা খাতে এসব আঘাত নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে।

Tags: আরাঘচিইসরায়েলবিশেষ নিউজবিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাবেক উপদেষ্ঠা বিধান রনজনের মাতা মাধবী রায় পরলোকে
  • সৌদি আরবের বিমানবন্দর ও স্থাপনায় পাল্টা হামলার হুমকি হুথিদের
  • রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামি ‘মাস্টার শুক্কুর’ গ্রেফতার
  • মধ্যনগরে একাধিক কর্মসূচিতে এমপি কামরুজ্জামান কামরুল
  • প্রতিটি উপজেলা হাসপাতালে চালু হবে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম