সংসদে ন্যায়বিচার বা ইনসাফ প্রতিষ্ঠা করা গেলে তা দেশের সর্বস্তরে প্রতিফলিত হবে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।
রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ-এর অধিবেশনে বিরোধী দলীয় নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংসদ যেন দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সংসদে ইনসাফ কায়েম করা গেলে তা দেশজুড়েই প্রতিষ্ঠা পাবে।
এর আগে বিকেল ৩টায় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়। স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অধিবেশন শেষে স্পিকারের স্ত্রী ও যশোর-৬ আসনের সংসদ সদস্যের মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ১৫ মার্চ অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, যা অনুযায়ী ২৯ মার্চ পুনরায় অধিবেশন শুরু হয়।

