Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্কুল-কলেজ এমপিওভুক্তি করতে নতুন করে আবেদন ও যাচাই করার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের

Bangla FM OnlinebyBangla FM Online
১:২০ pm ২৮, মার্চ ২০২৬
in Lead News, শিক্ষা
A A
0

বেসরকারি স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বাজেট বরাদ্দের সঙ্গে সামঞ্জস্য রেখে এই কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানা গেছে।

সম্প্রতি জাতীয় সংসদে শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী পূর্বে জমা দেওয়া আবেদনগুলোর পাশাপাশি নতুন আবেদনও গ্রহণ করা হবে। পরবর্তীতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বরাদ্দের ওপর ভিত্তি করে পুরোনো ও নতুন সব আবেদন পুনরায় যাচাই করে এমপিও নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হলে মোট ৩ হাজার ৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করে। তবে যাচাই-বাছাই প্রক্রিয়া ও তালিকা প্রণয়নে অনিয়ম ও বিতর্ক ওঠায় পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় সরকার।

এমপিওভুক্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে সব আবেদন নতুন করে পর্যালোচনা করা হবে এবং যোগ্যতা যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

বর্তমানে দেশে প্রায় ২২ হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারি অংশের বেতন-ভাতা পেয়ে থাকেন। শিক্ষা খাতে মানোন্নয়ন ও শিক্ষক-শিক্ষিকাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এমপিও কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tags: এমপিওভুক্তিশিক্ষা মন্ত্রণালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুড়িগ্রামে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পেট্রোল পাম্পে বিএনপির তৎপরতা
  • শেরপুরের গারো পাহাড়ে পানির হাহাকার
  • কাশবন বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত
  • গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানি মন্ত্রী
  • রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম