Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ অধ্যাদেশে সংসদীয় কমিটির সায়

Bangla FMbyBangla FM
৮:৩৯ pm ২৪, মার্চ ২০২৬
in জাতীয়
A A
0

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে জারি করা ‘দায়মুক্তি’ অধ্যাদেশের সঙ্গে পূর্ণ একমত পোষণ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বীর ছাত্র-জনতাকে দায়মুক্তি দেওয়ার যে অধ্যাদেশ রয়েছে, তার সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একাত্মতা প্রকাশ করেছে। এই বীর যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। বিশেষ কমিটি এসব অধ্যাদেশ নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় সংসদের বিশেষ কমিটির এই প্রথম বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী ছাড়াও কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল অধ্যাদেশের উপযোগিতা যাচাই করে সংসদে প্রতিবেদন পেশ করা হবে।

Tags: জুলাইযোদ্ধাদায়মুক্তিবিশেষ নিউজসংসদীয় কমিটি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৫ মার্চের গণহত্যা ও সশস্ত্র প্রতিরোধের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী
  • ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমস
  • শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
  • জুলাই জাদুঘর পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত: ‘হৃদয়স্পর্শী’ উদ্যোগের প্রশংসা
  • ইরানি ক্ষেপণাস্ত্রের আতঙ্কে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম