Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়

Bangla FMbyBangla FM
৮:০৪ pm ২১, মার্চ ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানীর মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।

আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মানি, জাপান, কোরিয়া, ইতালি, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মিয়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, ফিলিস্তিন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন।

কূটনৈতিক প্রতিনিধিদের পাশাপাশি ইউএনডিপি, ইউনেস্কো ও ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তাঁদের বাংলাদেশি ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্বশান্তি ও সমৃদ্ধি কামনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Tags: ঈদ শুভেচ্ছা বিনিময়ডা. শফিকুর রহমানবিরোধীদলীয় নেতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিভে গেল ছোট্ট জুবায়েরের জীবন, অপূর্ণ রইল নতুন জামা-জুতোর স্বপ্ন
  • স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
  • বিপ্লবী ও রেডিক্যাল হিউম্যানিস্ট কমরেড মানবেন্দ্রনাথ রায় এবং ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা
  • মধ্যনগরে ঈদ উপলক্ষে পর্যটকের সমারোহ, টুরিস্ট পুলিশ মোতায়নের দাবী
  • এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন এমপি সাচিং প্রু জেরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম