Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্রলীগ নেতা এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব

Bangla FMbyBangla FM
৮:৩৭ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

মারুফ সরকার, প্রতিবেদক:


নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বগুড়া জেলার এক নেতা ভোল পাল্টে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব পদ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলাজুড়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল নেতারা এতে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।

জানা গেছে, গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার ৩৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই এতে কয়েকজন অছাত্র, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িতদের রাখায় ত্যাগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবাদের মুখে সংগঠনের সদস্যসচিব শাকিব খানের পদ স্থগিত করা হয়।

এদিকে, ঘোষিত কমিটিতে যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব সান্তাহার সরকারি কলেজের শিক্ষার্থী মেরাজ হোসেন। তিনি ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি ঘোষিত বগুড়া জেলা ছাত্রলীগ কমিটির উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এরপর আর সেখানে কমিটি ঘোষিত হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন সংগঠন শিক্ষার্থীদের অভিযোগ, মেরাজ দীর্ঘদিন বগুড়ার সান্তাহার সরকারি কলেজের ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। জেলা শাখার নেতা হওয়ার পর থেকে তিনি ছাত্রলীগের বিভিন্ন সভা, সমাবেশ ও দলীয় কর্মসূচিতে অংশ নেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভোল পাল্টে ফেলেন। কৌশলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। গত ৩০ জানুয়ারি বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটিতে ২৬ জন যুগ্ম সদস্যসচিবের মধ্যে মেরাজ হোসেনকে ১৬ নম্বরে রাখা হয়।

রাতে বৈষম্যবিরোধী কমিটি ঘোষণা, সকালে ২৮ জনের পদত্যাগরাতে বৈষম্যবিরোধী কমিটি ঘোষণা, সকালে ২৮ জনের পদত্যাগ বিষয়টি প্রকাশ হলে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী নেতাকর্মীদের মাঝে প্রচণ্ড ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, “নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কোনোটিতে কমিটিতে মেরাজ হোসেনের নাম থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে মেরাজ হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভারতকে নিয়ে যে দুঃসংবাদ দিলেন সাবেক র’ প্রধান এএস দুলাত !
  • চীনের উপহার ডাস্টবিনে ফেলে আসা এবং এক পতনোন্মুখ সাম্রাজ্যের অসহায়ত্ব
  • আগামী সপ্তাহের মধ্যেই ইরানে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল
  • রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না: প্রধানমন্ত্রী
  • বাবার খনন করা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম