Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে সীতাঘাট মন্দিরে কাল থেকে মহাবারুণী স্নান ও সীতামেলা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৫ pm ১৬, মার্চ ২০২৬
in ধর্ম ও দর্শন
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):

রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রাগৈতিহাসিক তীর্থভূমি সীতাঘাট শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরে আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী মহা বারুনী স্নান, সীতামেলা ও মহানামযজ্ঞ। এই উৎসবে দেশ-বিদেশের প্রায় ১০ হাজার পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজক কমিটি।

​মন্দির পরিচালনা কমিটির তথ্যমতে, আগামী ১৬ মার্চ সোমবার সন্ধ্যায় মহানামযজ্ঞের শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। প্রধান আকর্ষণ মহাবারুণী স্নান অনুষ্ঠিত হবে ১৭ মার্চ মঙ্গলবার। মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি অনুযায়ী এই পুণ্যস্নানের আয়োজন করা হয়েছে। স্নান ছাড়াও এদিন দিনব্যাপী সীতামেলা এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।

​শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও বারুণী স্নান উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করছি ১০ হাজারেরও বেশি পুণ্যার্থী এবারের উৎসবে যোগ দেবেন। আগত সকল ভক্তের জন্য মন্দিরে মহাপ্রসাদের সুব্যবস্থা রাখা হয়েছে।”

​মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ বলেন, “কাপ্তাই সীতাঘাট মন্দির এখন কেবল দেশের নয়, আন্তর্জাতিক পর্যায়ের এক সুপরিচিত মহাতীর্থ। ১৭ মার্চ মঙ্গলবার হাজার হাজার ভক্ত কর্ণফুলী নদীতে পুণ্যস্নান শেষে সীতাদেবী মন্দির, শম্ভুনাথ মন্দির ও কালিমন্দির দর্শন করবেন। ভক্তদের নিরাপত্তা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।”

​কর্ণফুলী নদীর তীরের এই সীতাদেবীর মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য। প্রতি বছর বারুণী স্নান উপলক্ষে এখানে এক মিলনমেলা তৈরি হয়, যা কাপ্তাইয়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য উদাহরণ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ফিরেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাছির মোড়লের নেতৃত্বে মিছিল
  • আদাবরে ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৪
  • গালি নয়, সুন্নাহর পথে জবাব: বাউফলে ছাগল বিতরণ অনুষ্ঠানে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
  • সদরপুর সরকারি হাসপাতালে আনসার সদস্যদের দায়িত্ব পালন শুরু
  • ভারতীয় ভিসা নিয়ে নতুন বার্তা, যা জানাল হাইকমিশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম