Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৭ am ১৬, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নেতাকর্মীদের তথ্য অনুযায়ী, বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসে তিনি সৈয়দপুর শহরের মধ্য দিয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা দেবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনও সম্পন্ন হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। কর্মসূচি শেষে আজ রাত সাড়ে ৯টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

Tags: প্রধানমন্ত্রীবিএনপিসৈয়দপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে আরও হাজার হাজার টার্গেটে হামলার পরিকল্পনা ইসরায়েলের
  • ঝিনাইগাতীতে সাংবাদিক ও ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি
  • গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার
  • ঈদে বাসা ত্যাগের আগে নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ টিপস
  • মধ্যপ্রাচ্যে সহায়তার ট্রাম্পের কাছে অর্থ ও প্রযুক্তি চায় জেলেনস্কি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম