Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাসায় টাকা-স্বর্ণ না রেখে প্রয়োজনে থানায় জমা দিন: ডিএমপি কমিশনার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৭ pm ১৫, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছাড়ার আগে নগরবাসীকে মূল্যবান সামগ্রী অরক্ষিত অবস্থায় না রাখার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১৫ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এই নিরাপত্তা নির্দেশনা প্রদান করেন।

ডিএমপি কমিশনার জানান, নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল বাসায় রেখে যাওয়া ঝুঁকিপূর্ণ। তিনি এগুলো বিশ্বস্ত আত্মীয়স্বজনের কাছে রাখার পরামর্শ দেন। যদি ঢাকায় তেমন কেউ না থাকে, তবে প্রয়োজনে নিকটস্থ থানায় এসব মূল্যবান সামগ্রী জমা রাখার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাসা ছাড়ার আগে পালনীয় নির্দেশনাবলি:

বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ সঠিকভাবে বন্ধ করা।

দরজা-জানালা ভালোমতো তালাবদ্ধ করা।

বাসাবাড়ির সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং রাতে আলোর পর্যাপ্ত ব্যবস্থা করা।

প্রতিদিন ৩০০-এর বেশি মোটরসাইকেল ও গাড়ি দিয়ে মোবাইল প্যাট্রোলিং এবং ৭০টির বেশি চেকপোস্টের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় বিশেষ টহল ও ‘ফুট প্যাট্রোল’ কার্যকর থাকবে।

বাস, লঞ্চ ও রেল স্টেশনে যাত্রী হয়রানি এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি ডিবির বিশেষ দল মোতায়েন থাকবে।

ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে অতিরিক্ত ১ হাজার পুলিশ সদস্য কাজ করছেন।

ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় বিপজ্জনক রেসিং ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বন্ধে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বনানী-আবদুল্লাহপুর এবং গুলশান এলাকায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নগরবাসীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান।

Tags: ঈদুল ফিতরডিএম‌পি ক‌মিশনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক
  • কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম