তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়ার পরও ইরান এখনও “ভুল পদক্ষেপ” করছে। তবে তুরস্কের প্রধান লক্ষ্য হলো নিজেকে এই সংঘাতে জড়িয়ে পড়া থেকে দূরে রাখা।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, তুরস্ক ইরানকে ঘিরে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং উদ্বেগ সরাসরি তেহরানের কাছে জানানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “তুরস্ক ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং সংলাপের মাধ্যমে সংঘাত সমাধানের পক্ষে রয়েছে।”
এরদোগান তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতাও তুলে ধরেছেন। তার ভাষ্যমতে, “তুরস্ক প্রজাতন্ত্র সব ক্ষেত্রে শক্তিশালী ও সক্ষম। আমাদের অস্তিত্বের বিরুদ্ধে যে কোনো হুমকি প্রতিহত করতে পারি।”
এই মন্তব্যের সময় তুরস্ক ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যা গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় ঘটনা।

