আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজা-র কাছে থাকা মামলার নথি এখন প্রসিকিউশনের হেফাজতে রয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনালের অতীত কার্যক্রম যাচাই করা হবে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামির পরিবারের কাছ থেকে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, এটি ট্রাইব্যুনালের জন্য দুঃখজনক এবং বিচার ব্যবস্থার প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয়।
জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী-কে বাদ দিতে এক কোটি টাকা ঘুষ দাবি সংক্রান্ত ফোনালাপ ফাঁস হওয়ার পর চিফ প্রসিকিউটর আজ সকল প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন এবং বিষয়টি গণমাধ্যমকে জানান।

